শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি-
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালিহাতীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও গণমিছিল

টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে কালিহাতী হাসপাতাল রোড, উপজেলা গেট ও কালিহাতী বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই মাঠে এসে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিহাতী উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোট মনোনীত টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কালিহাতী উপজেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান বায়েজিদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান বিন সিদ্দিক, আমিনুল ইসলাম জাহিদ, রেজাউল করিম, মুনছুর হেলাল বাদশা, শাজাহান কবির আমীর, এস.এম. করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত কালিহাতী গড়ে তোলাই তাদের লক্ষ্য। তিনি “নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ কালিহাতী” বিনির্মাণে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
আরো পড়ুন...  ভেড়ামারায় ধানের শীষের শেষ জনসভা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১০

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১২

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৩

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৪

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

১৫

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

১৬

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

১৭

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

১৮

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

১৯

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

২০