মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাহারোলে বিএনপির নির্বাচনী জনসভা

দিনাজপুরের কাহারোল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে দলীয় নেতাকর্মীদের চাঙা করা এবং সাধারণ ভোটারদের কাছে নির্বাচনী অঙ্গীকার তুলে ধরতেই এ জনসভার আয়োজন করা হয়।

রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কাহারোল উপজেলার ধানহাটি প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. মনজুরুল ইসলাম বলেন, নির্বাচিত হলে কাহারোল ও বীরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে বাস্তবভিত্তিক ও জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলের কাঁচা রাস্তা পাকাকরণ ও উন্নয়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আধুনিক করা হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্কুল-কলেজে আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি আরও বলেন, কৃষি নির্ভর এই অঞ্চলের কৃষকদের পাশে দাঁড়াতে কৃষিঋণ ব্যবস্থায় সংস্কার আনা হবে এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হবে। মা ও বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি ও মূল্যবোধ রক্ষায় মসজিদের ইমাম ও মোয়াজ্জেম, মন্দিরের পুরোহিত এবং গির্জার ফাদারদের জন্য ভাতা প্রদানের ব্যবস্থার কথাও তুলে ধরেন।

আরো পড়ুন...  বীরগঞ্জে মাদকবিরোধী পাহারা জোরদার, রাতভর মাঠে নামল যুবসমাজ

জনসভায় তিনি বলেন, সাধারণ মানুষের ওপর অন্যায়, হয়রানি ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থান নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কাহারোল উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামীম আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি, জেলা বিএনপির সদস্য মো. আবুল হোসেন রাজা এবং উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল রানা প্রমুখ।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে ধানহাটি প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। দলীয় নেতারা আশা প্রকাশ করেন, এই জনসভা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট-৪ আসনের এমপির কার্যক্রমের ১ম ফলোআপ সভা অনুষ্ঠিত

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

১০

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

১১

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২৯ চোরাই মোবাইল জব্দ

১২

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

১৩

আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

১৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

১৫

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১৬

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

১৭

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

১৮

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

২০