হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
২৩ জানুয়ারী ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

বাগেরহাট (হারুন শেখ) – বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলামের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় শেখ ফরিদুল ‘ধানের শীষ’ প্রতীকের প্রচারণায় অংশ নেন।

সভায় বাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল্লাহ আজমীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন শেখ ফরিদুল ইসলাম। তিনি বক্তৃতায় উল্লেখ করেন, বাগেরহাট-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার ও উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত। নির্বাচিত হলে তিনি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাবেক জেলা জজ শেখ জালাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট বোরহান খান। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, সাবেক যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, ফকির শাহাদাৎ হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, যুবদলের সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে জামায়াতের ছত্রছায়ায় বিএনপি নেতা-কর্মীদের হয়রানি

প্রচারণা সভায় বাশতলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নারী ও পুরুষ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা চলাকালীন শেখ ফরিদুল ইসলাম জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ওপর গুরুত্ব দেন এবং স্থানীয় সমস্যা ও উন্নয়নের সুযোগ নিয়ে পরিকল্পনা তুলে ধরেন। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণ ও গণমুখীভাবে পরিচালিত হবে। তারা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ জোরদার করার পরিকল্পনা করেছেন। নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচনী প্রচারণার লক্ষ্য শুধু ভোটের ব্যালট জেতা নয়, বরং জনগণের সমস্যার সমাধান ও এলাকার সমন্বিত উন্নয়ন নিশ্চিত করা।

শেখ ফরিদুল ইসলামের এই নির্বাচনী সভা স্থানীয় মানুষ ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি আগামী নির্বাচনে তার প্রার্থীতার প্রতি সমর্থন বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১০

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১২

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৩

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৪

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

১৫

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

১৬

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

১৭

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

১৮

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

১৯

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

২০