ইতিহাস ডেস্ক
৫ জানুয়ারী ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, হাদির আজাদির লড়াই আজ থেকেই শুরু হয়েছে এবং এগারো দলীয় জোট আজাদির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রশাসন আবারও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে হেলে পড়ছে। সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো আচরণ করে অফিস ফাঁকি দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন। আমরা চাই না কেউ আবার গোলামির রাজনীতির দিকে ফিরে যাক।

তিনি বলেন, আজও সরকার শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি। এ অবস্থায় হাদির আজাদির লড়াই শুরু করার ঘোষণা দিচ্ছি। এগারো দলীয় জোট আজাদির জোট হিসেবে কাজ করবে। আমরা কোনোভাবেই গোলামির রাজনীতি করব না।

এনসিপির এই নেতা আরও বলেন, শাহবাগ ও রমনা এলাকাকে আজাদির এলাকা ঘোষণা করা হলো। এই এলাকাগুলোতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম কিংবা চাঁদাবাজি বরদাশত করা হবে না। হাদির আজাদির লড়াই আমরা অব্যাহত রাখব।

এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রচারে শুধু আজাদির বার্তাই থাকবে। এখানে শাপলা কলি বা অন্য কোনো বিষয় সামনে আনা হবে না।

Facebook Comments Box
আরো পড়ুন...  ছাত্রলীগকে কাছে টানার কথা কেন বলছে এনসিপি?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০