মো. শান্ত খান, সাভার উপজেলা প্রতিনিধি
৮ ফেব্রুয়ারী ২০২৬, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা–২ এ নির্বাচনী প্রচারণা জোরদার, ছাত্রদলের ঘরে ঘরে লিফলেট

ঢাকা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমানের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের নির্দেশনায় ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ঘরে ঘরে ও বিভিন্ন জনসমাগমস্থলে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন।

লিফলেট বিতরণকালে ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল বলেন, লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের চোখেমুখে যে হাসি দেখেছি, তাতেই বিজয়ের স্পষ্ট আভাস পেয়েছি। এই ভালোবাসা ও সমর্থন আমাদের মাঝে নতুন করে আনন্দ ও সাহস জাগিয়ে তুলেছে।

তিনি আরও বলেন, আমানউল্লাহ আমান একজন সৎ, ত্যাগী ও জনগণের নেতা। তিনি সবসময় সাধারণ মানুষের কথা বলেন এবং মানুষের অধিকার রক্ষায় আপসহীন। তেঁতুলঝোড়া ইউনিয়নের মানুষ আজ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ।

রাসেল বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের পক্ষে কাজ করে এসেছে। আগামীতেও বিএনপির আন্দোলন-সংগ্রামে আমরা রাজপথে সক্রিয় থাকব এবং জনগণের রায়ে আমানউল্লাহ আমানের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

আরো পড়ুন...  আইনের শাসন ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে ধানের শীষে ভোট চাইলেন মনোয়ার হোসেন খান

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১১

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১২

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৩

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

১৪

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

১৫

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

১৬

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

১৭

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

১৮

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১৯

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

২০