কৌশিক চৌধুরী হিলি (দিনাজপুর) প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাকিমপুরে কৃষি প্রণোদনা বিতরণ

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় খরিপ-১ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে হাকিমপুর উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার নির্বাচিত প্রান্তিক কৃষকদের হাতে মুগডালের উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও কৃষকরা।

অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা বলেন, কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও ভর্তুকি কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে, যাতে তারা সময়মতো চাষাবাদ করে দেশের খাদ্য চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারেন। তিনি কৃষকদের কৃষি সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য উপজেলা কৃষি অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানান।

আরো পড়ুন...  গোপালপুর ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে তরুণ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান

উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম জানান, মুগডাল চাষ সম্প্রসারণের লক্ষ্যেই এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় হাকিমপুর উপজেলার ২০ জন প্রান্তিক কৃষককে প্রতি বিঘা জমির জন্য ৫ কেজি মুগডাল বীজ, ৫ কেজি এমওপি (মিউরেট অব পটাশ) এবং ১০ কেজি ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে কৃষকদের যেকোনো সমস্যার সমাধানে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উপকারভোগী কৃষকরা সরকারের এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, সময়মতো বীজ ও সার পাওয়ায় তাদের চাষাবাদ সহজ হবে এবং উৎপাদন বাড়বে বলে তারা আশা করছেন।

স্থানীয়দের মতে, এ ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস টুর্নামেন্ট শুরু

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত

‘আমি কারও জমি চাই না, শুধু নিজের জমি চাই’—সাভারে ব্যবসায়ীর অভিযোগ

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

সাংবাদিকদের গুণগতমান পরিবর্তনে নৈতিক শিক্ষার ওপর জোর তথ্যমন্ত্রীর

বাবার দান করা জমি ছেলের নামে, বিপাকে কুড়িগ্রামের সরকারি স্কুল

সাংবাদিক মোশাররফ হোসেন সম্পাদিত ‘পঞ্চগড় খবর’ পেল ডিক্লারেশন

পাউবোতে চাঁদা দাবির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, তদন্তের দাবি

মজুরি আন্দোলনের মধ্যে চা শ্রমিক নেত্রী গীতা কানু গ্রেপ্তার

কাঁঠালিয়ায় চক্ষু সুরক্ষায় সচেতনতামূলক প্রশিক্ষণ

১০

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা কর্মসূচি

১১

মৃত চা শ্রমিকের পিএফের ২ লাখ ২৪ হাজার টাকা নিয়ে বিক্ষোভ

১২

সামান্য পানিতেই ডুবে যায় রাস্তা, দুর্ভোগে চাঁপাইনবাবগঞ্জের মানুষ

১৩

মেয়ের বিয়েতে পাত্র বাছাই: ইসলামের দৃষ্টিতে ‘যোগ্য’ পুরুষ কে?

১৪

মাগুরায় ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

১৫

একদিনে ৮ শিক্ষক অনুপস্থিত, পীরগঞ্জ পাইলট স্কুলে অভিভাবকদের প্রশ্ন

১৬

১২ কোটি টাকা ফেরত ও বিচারের দাবিতে কুড়িগ্রামে ভুক্তভোগীদের মানববন্ধন

১৭

মোরেলগঞ্জে কৃষিকাজের সময় বজ্রপাতে দুই ভাই নিহত

১৮

কাঁঠালিয়ায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

২০